কথায় নয়, কাজে প্রমাণ করতে চান কোচ রফিক
· Prothom Alo

ফোনের ওপাশের উচ্ছ্বাসটা বোঝা যাচ্ছিল স্পষ্টই। কথা বলার শুরুতেই মোহাম্মদ রফিক বললেন, ‘আগে কাজটা শুরু করি…।’ মাঠেই তিনি প্রমাণ করতে চান নিজেকে। এর আগে অনেকবারই বিসিবির কোচ হিসেবে কাজ করার ইচ্ছের কথা জানিয়েছিলেন জাতীয় দলের সাবেক এই তারকা স্পিনার। তবে তাঁর এই চাওয়া পূরণ হয়নি এত দিন।
Visit saltysenoritaaz.org for more information.
গতকাল বিসিবি পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত হয়েছে, এক বছরের জন্য বিসিবির স্পিন কোচ করা হবে তাঁকে। সেই খবর পাওয়ার কথা জানিয়ে রফিক বলছিলেন, ‘ফাহিম ভাই ফোন করেছিল। বলল, তোমাকে আমাদের দরকার। তুমি দেশকে অনেক কিছু দিতে পারো। দু-এক দিনের মধ্যে হয়তো পুরো কথা হবে।’
ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন কাল সংবাদ সম্মেলনে জানিয়েছেন, খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতার সঙ্গে ‘রেডিমেড’ হিসেবে স্পিন বোলিংয়ের কাজ করতে পারবেন—রফিককে তাঁরা বেছে নিয়েছেন তাই। পরে আরও স্থানীয় স্পিন বোলিং কোচ তৈরি করতে চান তাঁরা। রফিকের সঙ্গে কাজ করে ক্রিকেটাররা উপকৃত হবেন বলেও বিশ্বাস নাজমূলের।
২৬ মার্চ স্বাধীনতা দিবস ক্রিকেটে মোহাম্মদ রফিকরফিক অবশ্য শুধু শেখানো নয়, ক্রিকেটারদের কাছ থেকে শিখতেও আগ্রহী, ‘শেখার ও জানার তো কোনো শেষ নেই। হতে পারে আমি যাদের শেখাব, ওদের থেকে আমি অনেক কিছু শিখতে পারি। ওরাও আমার থেকে অনেক কিছু শিখতে পারে। এই দুটির একটা সমন্বয় থাকতে হবে।’
জাতীয় দলের হয়ে ৩৩ টেস্টে ১০০ উইকেট, ১২৫ ওয়ানডেতে ১২৫ উইকেট এবং টি-টুয়েন্টিতে ১ ম্যাচে ১ উইকেট নিয়েছেন মোহাম্মদ রফিক। বাংলাদেশ ক্রিকেটের সব সময়ের সেরা স্পিনারদের একজন তিনি।
বোর্ড সভার সিদ্ধান্ত ছাপিয়ে আলোচনায় বিশ্বকাপমোহাম্মদ রফিকআন্তর্জাতিক ক্রিকেটে অনেক চাপ থাকে, সেটাকে আগে থেকে সামলানো শিখতে হবে। আর ছেলেরা যত তাড়াতাড়ি উইকেট এবং ব্যাটসম্যানকে বুঝতে পারবে, তত ভালো করবে। চেষ্টা করব এসব জায়গায় পরামর্শ দেওয়ার।খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর নিজের ব্যবসাতেই মনোযোগী ছিলেন রফিক। তবে ঘরোয়া ক্রিকেট ও বিপিএলে মাঝেমধ্যে কোচিংয়ে দেখা গেছে তাঁকে। সর্বশেষ বিপিএলেও রংপুর রাইডার্সের স্পিন বোলিং কোচ ছিলেন রফিক। তবে বিসিবির অধীনে কখনো কোচিংয়ে দেখা যায়নি তাঁকে।
এবার এক বছরের জন্য দায়িত্বে পেয়ে নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে চান রফিক। বোলারদের জন্য নিজের একটা পরিকল্পনার কথাও বললেন তিনি, ‘আন্তর্জাতিক ক্রিকেটে অনেক চাপ থাকে, সেটাকে আগে থেকে সামলানো শিখতে হবে। আর ছেলেরা যত তাড়াতাড়ি উইকেট এবং ব্যাটসম্যানকে বুঝতে পারবে, তত ভালো করবে। চেষ্টা করব এসব জায়গায় পরামর্শ দেওয়ার।’
যে কৌশলে বোলারদের পেটান সূর্যবংশী